মানুষের কল্যাণের জন্য যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের উন্নয়ন এবং মানুষের স্বার্থে যে কোনো বিষয় নিয়ে আলোচনাহতে পারে। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন ও সংগ্রাম করেছি একটি ভালো পরিবর্তন প্রতিষ্ঠার জন্য যাতে মানুষের ভোটের অধিকার এবং কথা বলার অধিকার নিশ্চিত হয়।
সম্প্রতি দেশের রাজনৈতিক সংস্কারের আলোচনা শুরু হয়েছে যা একটি ইতিবাচক পদক্ষেপ। বিএনপি আড়াই বছর আগে প্রথম এই সংস্কারের বিষয়টি উপস্থাপন করেছিল তবে তা এখনকার আলোচনায় একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানানো উচিত।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএসএসএফ কনভেনশন হলে (শুটিং ক্লাব) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক ইফতার ওদোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন।
এ সময় তারেক রহমান বলেন আমরা একজন আরেকজনের বাস্তবধর্মী সমালোচনা করতে পারি তবে আমাদের উচিত এমন পরিস্থিতিসৃষ্টি না করা, যাতে দেশের জনগণের আসল সমস্যাগুলো চিহ্নিত করতে ভুলে যাই। তিনি সতর্ক করে বলেন যদি এমন হয় তবে দেশের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে।
তারেক রহমান আরও বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিক সংস্কার এবং সুষ্ঠু ভোটের ব্যবস্থা নিয়ে আলোচনা অবশ্যই প্রয়োজন তবে এর পাশাপাশি আমাদের আরও বেশি আলোচনা করতে হবে মানুষের দৈনন্দিন সমস্যা গুলোর সমাধান নিয়ে।
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান আমরা জাতির সামনে কীভাবে পরিবেশ সংস্কারের বিষয়টি উপস্থাপন করতে পারি সে ব্যাপারে আলোচনা করতে হবে।গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে মানুষের কথা বলার অধিকার।
একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক যেখানে সকল মানুষ তাদের মতামত প্রকাশ করতে পারবে। তিনি দাবি করেন এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে রাজনৈতিক সংস্কার। আমরা বিগত ১৫বছর ধরে আন্দোলন করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি বিশেষ করে ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এই সংগ্রামে আমরা সফল হয়েছি।
এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিকআন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড. মাহদী আমিন, মজিবুর রহমান মঞ্জু, রাশেদ খান প্রমুখ নেতৃবৃন্দ।