কুয়েটে আবাসিক হল বন্ধ ঘোষণার পর বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট কর্তৃপক্ষের নির্দেশে শিক্ষার্থীরা হল ত্যাগ শুরু করেছেন।
বুধবার সকাল ৭টা থেকেই শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে ক্যাম্পাস ত্যাগ করতে শুরু করেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৯৯ তম সিন্ডিকেট সভায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে কুয়েট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য সকল হল ও একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
এ ছাড়া বুধবার সকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।
এ সিদ্ধান্তের পর সকাল থেকেই হল ত্যাগের প্রক্রিয়া শুরু হয়, তবেহ হঠাৎ করে এমন নির্দেশনার কারণে অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, কর্তৃপক্ষের এই সিদ্ধান্তটি ছিল অপ্রত্যাশিত এবং এটা তারা গ্রহণযোগ্য মনে করছেন না।
কিছু শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ না করার পক্ষে রাতে মিছিল করেছেন, তবে সকালে তারা বাধ্য হয়ে হল ত্যাগ করতে শুরু করেন। শিক্ষার্থীরা বলছেন, নিরাপত্তা নিশ্চিত না হওয়ার কারণে তারা ক্যাম্পাস ছেড়ে যাচ্ছেন।
আর ও কিছু শিক্ষার্থী জানান, রোজার ছুটির জন্য তারা আগেই যানবাহনের টিকিট কেটেছিলেন, কিন্তু হঠাৎ করে হলত্যাগের নির্দেশ পাওয়ায় যানবাহন সংকটে পড়তে হতে পারে তাদের ।