কুরবানির ঈদে সুস্থ থাকুন
আসছে পবিত্র ঈদুল আজহা। কুরবানির মাংসের স্বাদ নিতে এই ঈদে মেতে উঠি আমরা। কিন্তু অতিরিক্ততেল, মশলা দিয়ে রান্নাকরা মাংস, পোলাও-বিরিয়ানি এগুলো খুব বেশি খেয়ে বিপদ ডেকে আনার তো কোনো মানে নেই। কারণ অতিরিক্ত তৈলাক্তখাবার খাওয়ার কারণে যেমন হতে পারে হজমের সমস্যা, বুক জ্বালাপোড়া তেমনি পর্যাপ্ত পানি না খেলেহতে পারে কোষ্ঠকাঠিন্যও! তাই খাবারের পরিমাণের দিকেখেয়াল রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনকি কোথাও বেড়াতে গিয়েও পরিমিতিবোধটা বজায় রাখা খুবই জরুরি।
এই ঈদে সুস্থ থাকার জন্য ‘দ্য প্রেস’ এর পক্ষ থেকে দেওয়া হল বিশেষ কিছু টিপস-
চর্বি এড়িয়ে চলুন
মাংসের চর্বি স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। সুস্বাদু করার জন্য চর্বি আলাদা করে মেশানো একেবারেই ঠিক নয়। তাই যতটা সম্ভব চর্বি ফেলে দিয়ে এরপর রান্না করার বিষয়ে খেয়াল রাখাটা খুবই জরুরি।
খাবারে রাখুন সবজি, ফল
মাংসেরসঙ্গে প্রচুর সবজি ও টাটকা ফল রাখুন খাদ্যতালিকায়। সবজি পাকস্থলীকে সহজে খাবার হজমে সাহায্য করে।
ভুনা বা গ্রেভি খাবার না খেয়ে শুকনো কাবাব কিংবা গ্রিলড মাংস খেতে পারেন। এতে সরাসরি তেল, ঝোল অনেকটাই কম খাওয়া হয়। কোমল পানীয় আর মিষ্টি খাবারকম খান। প্রচুর পরিমাণ পানি অবশ্যই এই ঈদে বাধ্যতামূলকভাবে রাখতে হবে আপনার খাদ্যতালিকায়!
শরীরচর্চা করুন
অতিরিক্ত না খেয়ে বরং একটু সচেতনতা খুবই জরুরি। তাই ঈদ আনন্দে কেবল মশগুল না হয়ে হালকা ব্যায়াম, হাঁটাহাঁটি অবশ্যই করতে হবে। চট করে কিছু ইয়োগার আসন করে নিতে পারেন। এগুলে া আপনার ক্যালোরি বার্ন করবে,আবার মেদও জমতে দেবে না।
কতটুকু মাংস খাওয়া নিরাপদ?
গবেষণায় দেখা গেছে, যারা ৭৬ গ্রাম বা বেশি লাল মাংস প্রতিদিন খান, তাদের কোলনক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। তাই দিনে ৩ আউন্স বা ৮৫ গ্রামলাল মাংস – অর্থাৎ একটা কম্পিউটার মাউসবা তাসের বান্ডিলের সমান, এর বেশি রেডমিট কোনোভাবেই খাওয়া উচিত না।
সবার ঈদ হে াক সুন্দর ও আনন্দদায়ক।