কোনো দলে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো: আসিফ মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ঢাকা-১০ আসন—ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ও কামরাঙ্গীরচরের একাংশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, তাঁর নেই বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, নেই বিপুলসংখ্যক কর্মী কিংবা প্রচলিত ব্যবস্থার মতো বিপুল অর্থ। তিনি বলেন, আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার একমাত্র অবলম্বন। আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি।

সংস্কার প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, ‘আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে, তা বাস্তবায়নে গণভোটে “হ্যাঁ” ভোট দিন।

All Categories