কমছে জমি কেনা-বেচার নিবন্ধন, হস্তান্তর খরচ

 

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জমি কেনা-বেচার নিবন্ধন খরচ কমানো হয়েছে।

সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশের সময় একথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

এলাকাভেদে সর্বোচ্চ নিবন্ধন খরচ দুই শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। ফলে এখন ১ লাখ টাকার জমির নিবন্ধন করতে খরচ কমবে সর্বোচ্চ ২ হাজার টাকা।

ড. সালেহ উদ্দিন আহমেদ জানান, প্রস্তাবিত বাজেটে ভূমি নিবন্ধনের ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু ছাড়ের প্রস্তাব করা হয়েছে। নিবন্ধন ফি ও কর কাঠার পরিবর্তে শতাংশ ভিত্তিক করা হচ্ছে। এছাড়া, প্রকৃত বিক্রয়মূল্যে সম্পত্তি নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে, জমি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর সংগ্রহের হার হ্রাস করা হচ্ছে।

বর্তমানে এলাকাভেদে ৮, ৬ ও ৪ শতাংশ হারে যে মূলধনী মুনাফা কর আদায় করা হয়, সেটি নতুন বাজেটে যথাক্রমে ৬, ৪ ও ৩ শতাংশ করা হচ্ছে। এর ফলে জমি হস্তান্তর প্রক্রিয়ায় করের বোঝা কিছুটা লাঘব হবে।

All Categories