কী শুরু করলো ইরান-রাশিয়া !

রাশিয়া থেকে ইরানের সুখই-৩৫ কেনার পর থেকেই অস্থির পশ্চিমা বিশ্ব । এবার যে খবর দিল বার্তা সংস্থা রয়টার্স তাতে রাতের ঘুম হারাম পশ্চিমা কর্তাদের। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুধুমাত্র অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়েই ক্ষান্ত নয় রাশিয়া। মিত্র ইরানকে মিসাইল উতপাদনেও তালিম দিচ্ছেন পুতিন। এমনকি দেখভাল করতেও ইরানে পাঠাচ্ছেন মিসাইল এক্সপার্ট। আর তাতেই পশ্চিমাদের মাথায় হাত।

ইরান এবং রাশিয়ার মিত্রতা বেশ পুরনো। ইরানকে নানা সময়ে নানা ভাবে সাহায্য করেছে রাশিয়া। কখনো সরাসরি অস্ত্র, যুদ্ধবিমান দিয়ে আমার কখনও বা ইরানীদের অস্ত্র তৈরির প্রশিক্ষণ দিয়ে। পশ্চিমাদের নানা নিষেধাজ্ঞার মাঝে পরস্পর পরস্পরের সাথে থেকেছে। এমনকি গত বছর ইসরায়েলর সাথে রাশিয়ার সংঘর্ষ চলাকালেও রাশিয়া থেকে মিসাইল এক্সপার্ট পাঠিয়েছে পুতিন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গতবছর প্রায় ৭ জন রাশিয়ান মিসাইল এক্সপার্ট ইরান ভ্রমণ করেন। যাদের ৭ জনের ৬ জনের পাসপোর্টে '২০' সং্খ্যাটি আছে যেটি রাশিয়ার অফিশিয়ালদের জন্য ব্যবহৃত হয়। মুলত রাশিয়ার সরকারি বিজনেস ট্রিপ, সামরিক কর্মকর্তারা এ ধরণের পাসপোর্ট ব্যবহার করে।

ইরানের ডিফেন্স মিনিস্ট্রির একজন সিনিয়র কর্মকর্তার কাছ থেকে জানা যায় যে, সাতজন রাশিয়ার মিসাইল এক্সপার্ট ইরানের মিসাইল উতপাদন কেন্দ্র বেশ কয়েকবার পরিদর্শন করেন। তবে তারা ইরানের ঠিক কোন মিসাইল সাইট ঘুরে দেখেন তা জানা যায় নি।

অন্যদিকে প্রতিবেদনটি থেকে আরও জানা যায় যে, ইরানে যাওয়া ৭ রাশিয়ান শুধুমাত্র মিসাইল এক্সপার্ট নয়। এদের এক এক জন এক এক বিষয়ে অভিজ্ঞ। এদের  দুই জন আকাশ প্রতিরক্ষা মিসাইল এক্সপার্ট, তিনজন আর্টিলারি বিশেষজ্ঞ, একজন অস্ত্র ডেভলপমেন্টে দক্ষ এবং একজন মিসাইলের রেঞ্জ টেস্টিংয়ে অভিজ্ঞ। তবে এই ৭ রাশিয়ান এখনো ইরানে অবস্থান করছেন কিনা তা জানা যায় নি। যেটা পশ্চিমাদের জন্য হতে পারে সবচেয়ে চিন্তার কারণ।

ইরানে এই সাত রাশিয়ান ভ্রমণ করেন এপ্রিল এবং সেপ্টেম্বরের মধ্যে। ঠিক যখন ইসরাইলের আক্রমণের প্রতিবাফ জানাতে প্রস্ততি নিচ্ছিল ইরান। ভেঙে দিয়েছিল ইসরাইলের অজেয় আয়রন ডোম। মিসাইল উতপাদনের বরাবরই সেরা ইরান। ইরানের আছে সুপার অস্ত্র ফাত্তাহ। এছাড়াও আছে বিভিন্ন রেঞ্জের সব অত্যাধুনিক মিসাইল। ইরানের মিসাইল পশ্চিমাদের ঈর্ষার বস্তু। এবার রাশিয়ান এএক্সপার্ট দের সাথে মিলে নতুন কি নিয়ে আসে সেটাই এখন দেখার বিষয়।
 

All Categories