কী অভিযোগ তুললেন শিবিরপ্রার্থী ফরহাদ?
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
ফরহাদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে—ইউল্যাব স্কুল অ্যান্ড কেন্দ্রে তাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এবং সেখানে ছাত্রদলের এজেন্টকে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। এ ঘটনাকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, “প্রশাসনের আচরণ পক্ষপাতমূলক। ছাত্রদলের ব্যাপারে উদ্বেগ জানানো হলেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রশাসনের নীরব ভূমিকা দুঃখজনক।”