কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ: পাল্টা শুল্ক আরোপ শুরু

কানাডা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপের প্রতিবাদে কানাডা পাল্টা শুল্ক আরোপ করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৩০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এবং এই পদক্ষেপকে তিনি বাণিজ্য যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন।

ট্রুডো জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলস্বরূপ প্রথমে ক্ষতি হবে আমেরিকান পরিবারগুলোরই। তিনি আরও বলেন, কানাডা বরাবরই যুক্তিসঙ্গত এবং ভদ্র, তবে দেশের কল্যাণ রক্ষার্থে লড়াই করতে পিছপা হবে না।

মঙ্গলবার পার্লামেন্ট হিল থেকে এক বক্তৃতায় ট্রুডো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "কানাডার মতো ঘনিষ্ঠ মিত্রের ওপর শুল্ক আরোপ করা একটি বোকামি।" ট্রুডো যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সময়, ট্রাম্পের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন, যাকে অতীতে তিনি খুনি এবং স্বৈরশাসক বলে অভিহিত করেছিলেন।

ট্রুডো বলেন, "আজ যুক্তরাষ্ট্র কানাডার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে, যদিও কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার এবং বন্ধু।"

এদিকে, বাণিজ্য যুদ্ধ শুরুর পর কানাডার বিভিন্ন প্রদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কানাডিয়ানরা বলছেন, এই শুল্ক আরোপ শুধু কানাডার জন্যই ক্ষতিকর হবে না, বরং যুক্তরাষ্ট্রের নাগরিকরাও এতে ক্ষতিগ্রস্ত হবে। ফলে, উভয় দেশই অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবে।

 

 

All Categories