কালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিলের চেষ্টা হবে: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, আসন্ন বাজেটে কালোটাকা সাদা করার ব্যবস্থা বাতিলের চেষ্টা করা হবে।তিনি বলেন এই ধরনের সুযোগ দুর্নীতির বিস্তার ঘটায়, পাশাপাশি সৎ করদাতাদের মনোবল ভেঙে দেয়।

শনিবার (২২ মার্চ) ঢাকার পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে এক সভায় আবদুর রহমান খান সাংবাদিকদের  বলেন এটি তার ব্যক্তিগত মতামত ।
এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা করহারকে স্বাভাবিক করের হারের কাছাকাছি আনতে চাই

তিনি বলেন, আমি যখন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলাম- তখন ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলাম। দেশের একজন নাগরিকের জন্য এটা মোটেও ভালো অভ্যাস নয় বলেও মন্তব্য করেন তিনি।

আইন বাতিলের বিষয়ে জানতে চাইলে আবদুর রহমান খান বলেন, অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিলে তা বাতিল করা হতে পারে। এই মুহূর্তে চূড়ান্ত কিছু বলতে পারছি না। এছাড়া তিনি অর্থপাচারের সঙ্গে জড়িত বড় ও ছোট দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।


সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন র্যাপিডের নির্বাহী পরিচালক আবু ইউসুফ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর অনলাইন বিভাগের প্রধান শওকত হোসেন মাসুম ও দৌলত আক্তার মালা।

All Categories