কাকরাইলে সকালেও নেতা-কর্মীদের ইশরাকের পক্ষে অবস্থান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কাকরাইল মোড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা টানা অবস্থান কর্মসূচি পালন করছেন। বুধবারসকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে সারারাত, এবংবৃহস্পতিবার সকালেও তা অব্যাহত রয়েছে।

সকাল ৯টায় কাকরাইল মসজিদের সামনে অবস্থানরত শতাধিক নেতা-কর্মীকে দেখা যায় পুলিশের ব্যারিকেড ঘিরে বসে ও দাঁড়িয়ে থাকতে। আশপাশে আরও কয়েকশ নেতা-কর্মী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। অনেককে রাস্তায় বিছানো ত্রিপলের ওপর শুয়ে বাবসে বিশ্রাম নিতে দেখা যায়।

মৎস্যভবনের মোড় পর্যন্ত বিস্তৃত এই কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের সদস্যদের ইশরাকের পক্ষে “আদালতে হস্তক্ষেপ চলবে না, চলবেনা”, “এ লড়াইয়ে জিতবেকারা, ইশরাক ভাইয়ের সৈনিকেরা” এ ধরনের স্লোগান দিতে দেখা যায়।

এই অবস্থান কর্মসূচির ফলে রাজধানীর গুরুত্বপূর্ণএই এলাকায় যান চলাচলে ব্যাঘাতসৃষ্টি হয়। কাকরাইল মোড়, মৎস্য ভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টালগামীপথ ঘুরিয়ে নিতে হয় পথচারীও যাত্রীদের। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় বিএনপিরএই আন্দোলন। সন্ধ্যায় আন্দোলনস্থলে আসেন দলটির নেতাইশরাক হোসেন। 

তিনি ঘোষণা দেন, “মেয়র পদে দায়িত্ববুঝে না পাওয়া পর্যন্তআন্দোলন চলবে।” একই সঙ্গে তিনিঅন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—আসিফমাহমুদ সজীব ভুঁইয়া ওমাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন।    

গতকাল  ইশরাক হোসেন নিজেও নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এলাকাজুড়েআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

All Categories