জয়ের ব্যাপারে আমি আশাবাদী: উমামা


জয়ের ব্যাপারে আমি আশাবাদী: উমামাঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“আমরা চাই এখানে নিরপেক্ষ নির্বাচন হোক। এখন পর্যন্ত কোনো নেতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি না। ফলাফল বর্জনের মতো কোনো অবস্থানে নেই। আমরা চাই সঠিকভাবে নির্বাচন সম্পন্ন হোক এবং সেই অনুযায়ী ফলাফল আসুক।”

উমামা আরও জানান, শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন তারা। ভোটাররা আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। “জয়ের ব্যাপারে আমি আশাবাদী,” যোগ করেন তিনি।

ভোটগ্রহণের পরিবেশ প্রসঙ্গে উমামা বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো। শিক্ষার্থীরা আসছেন, ভোট দিচ্ছেন, এবং তিনি আশা করেন সুষ্ঠুভাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯,৭৭৫ জন। ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে স্থাপিত ৮১০টি বুথে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই প্রায় সব কেন্দ্রে শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে।

All Categories