জনগণ আওয়ামী লীগকে সুযোগ দিলে বিএনপির কিছু বলার নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যদি বিচার শেষে জনগণ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়, তবে বিএনপির পক্ষ থেকে এতে কোনো আপত্তি নেই। 

শুক্রবার (২১ মার্চ) সকালে উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শুকুর আলী মাদরাসা সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

রিজভী বলেন বর্তমানে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার আলোচনা হচ্ছে, তবে বিচার সম্পর্কে কোনো কথা হচ্ছে না। বিচার নিশ্চিত করতে হবে এবং বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। যদি জনগণ ক্ষমা করে, তবে আমাদের কোনো আপত্তি নেই।

২০২০ সালের জুলাই মাসের আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে গণহত্যার বিচার দাবি করেন। তিনি বলেন, যারা আওয়ামী লীগে অপরাধ করেছে, তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত যদি জনগণ তাদের রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে বিএনপির পক্ষ থেকে কোনো আপত্তি নেই।

রিজভী আরও বলেন যে আওয়ামী লীগ নেতৃত্বে আসবে, যদি তারা ছাত্র হত্যা, অপরাধ, অর্থ লোপাট ও টাকা পাচারে জড়িত না হয়, তবে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না?তিনি প্রশ্ন তুলে বলেন, অথচ, এই প্রশ্ন উঠছে না যে, যারা গণহত্যা করেছে, তাদের বিচার হবে কি না? এটা কি মানুষ দেখেনি?

যারা অপরাধের সাথে জড়িত, তাদের বিচার হওয়া উচিত এবং ফ্যাসিবাদের উত্থান যেন না হয়, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে।

All Categories