জেনে নিন ডাকসুর পূর্ণাঙ্গ ফল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার সকাল ৮টায় সিনেট ভবনে এ ফলাফল প্রকাশ করা হয়। এবারের নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী।

চূড়ান্ত ফলে শীর্ষ পদগুলোসহ অধিকাংশ আসনে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট।

শীর্ষ তিন পদে ফলাফল

সহসভাপতি (ভিপি): মো. আবু সাদিক (সাদিক কায়েম) — প্রাপ্ত ভোট ১৪,০৪২

সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ হোসেন — প্রাপ্ত ভোট ১০,৭৯৪

সহ–সাধারণ সম্পাদক (এজিএস): মুহা. মহিউদ্দীন খান — প্রাপ্ত ভোট ১১,৭৭২

অন্যান্য পদে ফলাফল

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা — ১০,৬৩১ ভোট

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা — ৯,৯২০ ভোট

নির্বাচন কমিশনের তথ্যমতে, সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জনসহ বিভিন্ন পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে শুধু ১৩ সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২১৭ জন প্রার্থী।

All Categories