জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ ও তার আইনি ভিত্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্যরাও বৈঠকে উপস্থিত আছেন।
বৈঠক শেষে এনসিপি ও জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে পৃথকভাবে সংবাদ ব্রিফিং করার কথা রয়েছে।