ইসরায়েলের ক্ষতিগ্রস্ত এলাকায় বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেবায় অবস্থিত সোরোকা মেডিকেল সেন্টারে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিস্ফোরণে হাসপাতালটি ‘ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার পর এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে, তারা যেন হাসপাতালের কাছাকাছি না যান।

ইসরায়েলি পুলিশের ভাষ্য, হাসপাতালে ‘বিপজ্জনক পদার্থ’ লিক হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় প্রায় এক ঘণ্টা আগে এই হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, এটি গত কয়েক দিনের মধ্যে ইসরায়েলের ওপর সবচেয়ে বড় ইরানি ক্ষেপণাস্ত্র হামলা।

ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা বিবিসিকে বলেন, বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হাসপাতালের ভেতর ধোঁয়ার কুণ্ডলি, ভাঙা জানালার কাচ ও আতঙ্কিত মানুষদের করিডোর দিয়ে দৌড়াতে দেখা গেছে।

একজন মুখপাত্র বলেছেন, সোরোকা হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখন কেউ যেতে পারবেন না। আমরা বিপজ্জনক কোনো রাসায়নিক পদার্থের লিকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।

এদিকে ইসরায়েলের অন্যান্য অঞ্চলেও ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে। তবে এখনো এসব তথ্য নিশ্চিত করা সম্ভব হয়নি।

বিবিসির একজন সংবাদদাতা জানান, ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানার সময় জেরুজালেম থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তার ভাষায়, “এটি সম্ভবত কয়েক দিনের মধ্যে সবচেয়ে জোরালো বিস্ফোরণ।

All Categories