ইসরায়েলের হামলার পর জাতির উদ্দেশে ইরানের সর্বোচ্চ নেতার ভিডিও বার্তা

ইসরায়েলের টানা হামলা ও পাল্টা উত্তেজনার মধ্যে জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ি। শনিবার ইরানি টেলিভিশনে সম্প্রচারিত ওই বার্তায় তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর পার্স টুডের।

খামেনেয়ি বলেন, “ইসরায়েলের বর্বর হামলায় আমাদের কয়েকজন প্রিয় সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও নিরীহ বেসামরিক নাগরিক শাহাদাত বরণ করেছেন। এটি গোটা জাতির জন্যই কষ্টদায়ক। শহিদদের পরিবারের প্রতি গভীর শোক ও অভিনন্দন জানাই।”

তিনি আরও বলেন, “ইসরায়েল বড় একটি ভুল করেছে। এই মারাত্মক ত্রুটির পরিণতিতে দখলদার ইসরায়েল অসহায় হয়ে পড়বে, ইনশাআল্লাহ। ইরানি জাতি শহিদদের মূল্যবান রক্ত বৃথা যেতে দেবে না।”

আয়াতুল্লাহ খামেনেয়ি স্পষ্ট করে দেন, “ইরানি জাতি কখনোই তাদের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না। দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। দেশীয় কর্মকর্তারা এবং জনগণ একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছে।”

ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “ঘৃণিত ও নিকৃষ্ট সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে আমাদের শক্তিমত্তার সঙ্গে পদক্ষেপ নিতে হবে। আল্লাহর ইচ্ছায় আমরা তা করব এবং কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। ইহুদিবাদীদের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। তারা যেন না ভাবে, একবার হামলা করেই পার পেয়ে যাবে।”

সর্বোচ্চ নেতা আরও বলেন, “ইসরায়েল মারাত্মক অপরাধ করেছে। আমরা তাদের এই অপরাধের মূল্য চুকাতে বাধ্য করব। ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত শত্রুর ওপর প্রচণ্ড আঘাত হানবে। ইরানি জাতি আমাদের পাশে রয়েছে। আল্লাহর ইচ্ছায় ইসলামি প্রজাতন্ত্র এই ইহুদিবাদী ইসরায়েলকে পরাজিত করবে।

All Categories