ইরানের সর্বোচ্চ নেতা কোথায় আমরা জানি, কিন্তু এখনই তাকে মারবো না: ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ করে সরাসরি হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি ইরানের প্রতি কঠোর বার্তা দিয়েছেন।

প্রথম এক পোস্টে ট্রাম্প লেখেন, আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ—আমরা তাকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত এখনই নয়।

এর কিছু পর আরেক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে।

ট্রাম্প দাবি করেন, ইরানের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে।

সবশেষ পোস্টে আরও এক ধাপ এগিয়ে তিনি লেখেন, “আনকন্ডিশনাল সারেন্ডার!” (নিঃশর্ত আত্মসমর্পণ)।

ট্রাম্পের এই টানা পোস্টগুলোকে আন্তর্জাতিক বিশ্লেষকেরা একদিকে ‘মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল’ বললেও, অন্যদিকে কেউ কেউ এটিকে সরাসরি যুদ্ধের হুমকিও মনে করছেন। ওয়াশিংটন কিংবা তেহরান—দুই পক্ষ থেকেই এই বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

All Categories