ইরান কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে: তুলসি গ্যাবার্ড
ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে—এমন তথ্য যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড।
গত মার্চে সিনেটের এক কমিটির শুনানিতে এই মন্তব্য করেন তিনি। তবে ওই সময় মিডিয়ায় তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন গ্যাবার্ড।
তুলসি গ্যাবার্ড জানান, ‘আমি তখন বলেছিলাম, গোয়েন্দা সম্প্রদায়ের বিশ্বাস, ইরান বর্তমানে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। কিন্তু এ কথাটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন ইরান এ বিষয়ে সম্পূর্ণ অক্ষম বা কোনো ঝুঁকিই নেই।
তাঁর এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুইবার প্রকাশ্যে বলেছেন, গ্যাবার্ড ইরানের উদ্দেশ্য সম্পর্কে ভুল তথ্য দিচ্ছেন।
তবে ইরান বারবার দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সার্বভৌম অধিকার প্রয়োগ করছে বলে জানায় তেহরান।