হঠাৎ উত্তপ্ত প্রেস ক্লাব, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জাতীয় প্রেস ক্লাব এলাকায় শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের বিক্ষোভ ঘিরে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রবিবার (১৫ জুন) দুপুর ১টা ২০ মিনিটের দিকে পুলিশি ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভে অংশ নেওয়া নিয়োগপ্রত্যাশীরা জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে সচিবালয়ের দিকে যাত্রা শুরু করেন। পুলিশের বাধা অগ্রাহ্য করে মিছিল এগোতে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে।

গত ৮ জুন বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এলাকার আশপাশে সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, প্রধান উপদেষ্টার নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে ৯ জুন ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় এবং মিন্টু রোড এলাকা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

All Categories