হোয়াইট হাউসের পক্ষ থেকে ভারতের কঠোর সমালোচনা
ভারতের শুল্ক নীতি নিয়ে কঠোর সমালোচনা করেছে হোয়াইট হাউস। বিশেষ করে ভারতীয় সরকারের উচ্চ শুল্ক হারের বিষয়ে অভিযোগ তুলেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তিনি এক ব্রিফিংয়ে বলেন মার্কিন অ্যালকোহলের ওপর ভারত ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যা মোটেও সহায়ক নয়।
বুধবার (১২ মার্চ) বার্তাসংস্থা এএনআই এর মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে যা দ্য ইকোনমিক টাইমসেও প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয় ভারতীয় শুল্ক নীতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ক্যারোলিন লিভিট মার্কিন অ্যালকোহল এবং কৃষি পণ্যের ওপর ভারতীয় শুল্কের কথা তুলে ধরেন। তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন পারস্পরিক সহযোগিতায় ভারসাম্যপূর্ণ ও ন্যায্য বাণিজ্য সম্পর্ক।
তিনি আরও বলেন ভারত আমেরিকান অ্যালকোহলের ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই ধরনের শুল্ক কীভাবে কেন্টাকি বোরবন (আমেরিকান হুইস্কি) রপ্তানিতে সহায়ক হতে পারে তা বুঝতে পারছি না। এছাড়া আমাদের কৃষিপণ্যের ওপর ভারত ১০০ শতাংশ শুল্ক আরোপ করেছে।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আগেও ভারতের শুল্ক নীতি নিয়ে বিভিন্নবার সমালোচনা করেছেন। গত কয়েক মাসে তিনি বলেছেন ভারত আমাদের থেকে ১০০ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করে।
সম্প্রতি ট্রাম্প জানান যে ভারত শুল্ক কমানোর বিষয়ে আমেরিকার দাবি মেনে নেবে কিন্তু ভারতের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকারের সংসদীয় প্যানেল জানায় আমেরিকার শুল্ক কমানোর বিষয়ে এখনও কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।