"হারানো এনআইডি তুলতে আর লাগবে না জিডি"

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারানোর পর আর সাধারণ ডায়েরি (জিডি) করার বাধ্যবাধকতা থাকছে না। নাগরিকদের ভোগান্তি কমাতে এই ব্যবস্থা অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার সমকালকে তথ্য নিশ্চিত করেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, এনআইডি সেবা আরও সহজ করার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি।

গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে প্রায় সাড়ে নয় লাখ ঝুলে থাকা এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি।

ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১২৩০ জন।

ইসি আশা করছে, জিডি করার বাধ্যবাধকতা তুলে নেওয়ায় নাগরিকদের ভোগান্তি কমবে এবং এনআইডি সেবা আরও সাশ্রয়ী হবে।

All Categories