গুলশানে ‘ক্লাসিক কাট বুটিক সেলুন’-এর যাত্রা শুরু
রাজধানীর গুলশানে যাত্রা শুরু করল আধুনিক ও প্রিমিয়াম মানের পুরুষদের রূপচর্চা ও গ্রুমিং সেবা প্রতিষ্ঠান ‘ক্লাসিক কাট বুটিক সেলুন’। শুক্রবার সন্ধ্যায় (৩০ মে) গুলশান-২-এর আর এম সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সেলুনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখরা। চিত্রনায়ক শিপন মিত্র, জয় চৌধুরী, অভিনেতা ও মডেল ইমরান খান, মাসুদ রানা ও আরজে নিরবসহ বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত মুখ।

‘ক্লাসিক কাট বুটিক সেলুন’ গড়ে তুলেছেন পাঁচজন তরুণ উদ্যোক্তা। তাদের মতে, রূপচর্চা এখন আর শুধুই বিলাসিতা নয়, বরং এটি একজন মানুষের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব গঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
“আজকের দিনে একজন পরিপাটি ও সুসজ্জিত পুরুষ কেবল নিজেকে উপস্থাপনই করেন না, বরং তার ভেতরের আত্মবিশ্বাসও বেড়ে যায়। আমাদের লক্ষ্য—এই আত্মবিশ্বাসের জায়গাটাকেই আরও শক্তিশালী করা,” বলেন সেলুনটির একজন উদ্যোক্তা।
সেলুনটিতে থাকছে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত বিউটি এক্সপার্টদের সেবা। চুল ও দাড়ি কাটার পাশাপাশি থাকছে হেয়ার ট্রিটমেন্ট, স্কিন কেয়ার, ফেশিয়াল, স্পা ও গ্রুমিং–সম্পর্কিত একাধিক সেবা। গ্রাহকদের জন্য সাজানো হয়েছে আরামদায়ক ও রুচিশীল পরিবেশ।
সেলুনের উদ্যোক্তারা জানিয়েছেন, শিগগিরই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, মেম্বারশিপ সুবিধা এবং একাধিক শাখা চালুর মাধ্যমে তারা সেবার পরিসর আরও বিস্তৃত করতে চান।