ফেনীতে জেনিথ লাইফের অফিস উদ্ধোধন

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ফেনী সেলস অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে আজ ১৫ এপ্রিল ২০২৫।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান এবং চিফ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফিসার (সিএসডিও) মো. আরিফ হোসেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মো. শাহাদাত হোসেন। সঞ্চালনায় ছিলেন ফেনী সেলস অফিস ইনচার্জ ও সেলস ম্যানেজার মো. শাহীনুল ইসলাম।

অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত প্রায় চার শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। নতুন অফিসের উদ্বোধনের মধ্য দিয়ে ফেনীতে প্রতিষ্ঠানটির গ্রাহকসেবা আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

All Categories