ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন : প্রেস সচিব
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও জোর দিয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার নেত্রকোনায় স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, পতিত সরকারের আমলের কিছু সুবিধাভোগী এখন নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এরা মূলত ফ্যাসিস্ট সরকারের পেইড। তাদের কথায় কোনো কাজ হবে না। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ উপস্থিত ছিলেন।