ফাটা ঠোঁট থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

শীত এলেই ঠোঁট শুষ্ক হয়ে ফাটতে শুরু করে। অনেকেই বাজারের লিপ জেল বা বাম ব্যবহার করেন। তবে ঘরোয়া কিছু উপায় মেনে চললেও সহজেই এ সমস্যার সমাধান সম্ভব।

পানি পান করুন নিয়মিত

পর্যাপ্ত পানি পান ত্বকের জন্য যেমন জরুরি, ঠোঁটের জন্যও তেমনি উপকারী। শরীরে পানির ঘাটতি হলে ঠোঁট দ্রুত শুষ্ক হয়ে যায়। তাই দৈনিক পর্যাপ্ত পানি পান করা উচিত।

মাখনের যত্ন

ঠোঁট ফাটা কমাতে মাখন বেশ উপকারী। সময় হলে ঠোঁটে মাখন লাগাতে পারেন। রক্ত পড়া বা জ্বালা–পোড়ার মতো সমস্যা থাকলে হালকা গরম মাখন ব্যবহার করলে আরাম মেলে।

মধুর ব্যবহার

প্রতিদিন গোসলের আগে ঠোঁটে মধু মেখে ৫–১০ মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন। এতে ঠোঁটের নরমভাব বজায় থাকে এবং শুষ্কতা কমে।

দুধের সর

রাতে শোওয়ার আগে ঠোঁটে দুধের সর লাগালে ফাটা ঠোঁট দ্রুত ঠিক হয়। এটি ঠোঁটকে আর্দ্র রাখতেও সাহায্য করে।

অ্যালোভেরা–নারকেল তেল মিশ্রণ

ত্বকের যত্নে অ্যালোভেরা যেমন কার্যকর, ঠোঁটের ক্ষেত্রেও তেমনি উপকারী। অ্যালোভেরা জেলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ঠোঁটে লাগালে শুষ্কতা দূর হয় এবং ঠোঁট মোলায়েম থাকে।

অলিভ অয়েল

শীতকালে ঘরে অলিভ অয়েল থাকা সাধারণ ব্যাপার। এটি ঠোঁটের শুষ্কতা দূর করতে বেশ কার্যকর। নিয়মিত ব্যবহার করলে ঠোঁট নরম থাকে।

ঘিতে থাকা ভিটামিন ‘ই’ ও ‘কে’ ঠোঁটের পুষ্টি জোগায়। দিনের যেকোনো সময় ঘি দিয়ে ঠোঁটে হালকা মালিশ করলে শুষ্কতা কমে এবং ঠোঁট আগের মতো মোলায়েম থাকে।

শীতের সময় একটু যত্ন নিলেই ঠোঁট ফাটার মতো বিরক্তিকর সমস্যা সহজেই দূর করা সম্ভব।

All Categories