এত কিছুর পরও আ.লীগে এখনো পরিবর্তনের ছাপ নেই
এত বড় গণঅভ্যুত্থান ও বিপর্যয়ের পরও আওয়ামী লীগ এবং তাদের অন্ধ উগ্রবাদী সমর্থকদের মধ্যে শিক্ষাগ্রহণ বা পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না,মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
সোমবার (২৪ মার্চ) দুপুর ২টায় রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে "আমার বাংলাদেশ (এবি) পার্টি"র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই সংবাদ সম্মেলনে মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের গ্রেপ্তার ও দেশে জরুরি অবস্থা জারির গুজবের প্রতিবাদ জানায় এবি পার্টি।
মজিবুর রহমান মঞ্জু জানান, রোববার (২৩ মার্চ) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামীপন্থি কিছু ব্লগার দেশে জরুরি অবস্থা জারি ও সেনাবাহিনীর ঢাকা অভিমুখে অগ্রসর হওয়ার গুজব ছড়ায়। সেই সঙ্গে ব্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তারের মিথ্যা তথ্য প্রচার করে দেশব্যাপী উত্তেজনা তৈরি করা হয়।
এটি একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার। পতিত আওয়ামী লীগের পেইড অন্ধ উগ্রবাদী সমর্থকেরা দেশকে অস্থিতিশীল করা এবং সেনাবাহিনী ও ছাত্রজনতাকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। তারা গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর সুযোগ নস্যাৎ করার ষড়যন্ত্র করছে।
তিনি উল্লেখ করেন, গণঅভ্যুত্থানকালীন ২০২৪ সালের ৫ আগস্টের এবি পার্টির বিক্ষোভ সমাবেশে ব্যারিস্টার ফুয়াদের একটি পুরনো বক্তব্যকে সাম্প্রতিক বলে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। রাজনৈতিক অস্থিরতার এ সময়ে জনগণকে ধৈর্য ও ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএ, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, কেন্দ্রীয় সহকারী স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেফায়েত হোসেন তানভীর, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, এবি পেশাজীবী কাউন্সিলের সদস্য সচিব মাহবুব শামীম, সহকারী নারী উন্নয়নবিষয়ক সম্পাদক শাহিনুর আক্তার শীলা, পল্টন থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, যুবনেতা ইমরান হোসেন শিবলু, এবং পল্টন থানা সদস্য সচিব আব্দুল ওয়াদুদ মোল্লাসহ দলের কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের