এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৬ অক্টোবর, বুধবার সকাল ১০টা।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওইদিন সকাল থেকে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd

ওয়েবসাইটে গিয়ে “Result” কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। পরীক্ষার্থীরাও একই ওয়েবসাইট বা সংশ্লিষ্ট বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ফলাফল জানতে পারবে।

এছাড়া নির্ধারিত শর্ট কোড ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।তবে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না।

ফল পুনঃনিরীক্ষণের আবেদন ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত করা যাবে https://rescrutinu.eduboardresult.gov.bd

ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন পদ্ধতি পরবর্তীতে বোর্ডসমূহের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। কয়েকটি বিষয় স্থগিত হওয়ায় নির্ধারিত সময়ের কিছুটা পর পরীক্ষা শেষ হয়। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

All Categories