ঈদের কেনাকাটায় ব্যাংক কার্ড ও ডিজিটাল লেনদেনে সব আকর্ষণীয় অফার একসঙ্গে
বিকাশ
বিকাশ গ্রাহকের জন্য রমজান মাসে বিশেষ অফার চলছে। দেশের বিভিন্ন জেলার নির্বাচিত ব্র্যান্ড শপ থেকে বিকাশ পেমেন্টের মাধ্যমে R1 কুপন কোড ব্যবহার করে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড়। এছাড়া, প্রতিবার কুপন কোড ব্যবহারে ১০ শতাংশ ছাড় (সর্বোচ্চ ১০০ টাকা) মিলছে। প্রতিদিন দুইবার এবং ক্যাম্পেইন চলাকালে সর্বোচ্চ ৫ বার ২০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ছাড় পাওয়ার সুযোগ রয়েছে।
এছাড়া, ২৪৭# ডায়াল করে পেমেন্ট করলে প্রতিদিন ১০০ টাকা এবং ক্যাম্পেইন চলাকালীন ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পাওয়া যাবে। এই অফারটি চলবে ১ এপ্রিল ২০২৫ পর্যন্ত, তবে প্রতিটি পেমেন্টে শুধুমাত্র একবার কুপন ব্যবহার করা যাবে।
দারাজ থেকে বিকাশে ৫৫০ টাকা পেমেন্ট করলে গ্রাহকরা পাবেন ১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাউচার। রমজান মাসে বিকাশ রেমিট্যান্স ক্যাম্পেইনও চলছে যেখানে রেমিট্যান্স পাঠালে গ্রাহকরা মোটরসাইকেল ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন উপহার পেতে পারেন। এছাড়া ট্যাপট্যাপ সেন্ড দিয়ে বিকাশে রেমিট্যান্স পাঠালে ২৫ টাকা সরকারি বোনাসও মিলবে।
নগদ
রমজান ও ঈদ উপলক্ষে নগদে চলছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। নির্দিষ্ট মার্চেন্ট থেকে কেনাকাটা করে নগদ পেমেন্ট করলে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। এই অফারটি চলবে ৩১ মার্চ পর্যন্ত। এছাড়া এসএসএল কমার্সএর মাধ্যমে অনলাইন কেনাকাটায় ৫৪ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
ঈদ উপলক্ষে নগদে রেমিট্যান্স পাঠালে ১০ হাজার টাকার রেমিট্যান্সে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ রয়েছে। প্রতি সপ্তাহে ৩ জনকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হচ্ছে, যারা সর্বোচ্চ রেমিট্যান্স পাঠাবেন।
রকেট
রকেট গ্রাহকরা নেক্সাসপে ও রকেট অ্যাপ ব্যবহার করে পেমেন্ট করলে বিভিন্ন ব্র্যান্ডের দোকান থেকে ২০ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন।
ডাচ্-বাংলা ব্যাংক
ডাচ্-বাংলা ব্যাংক পাঁচ তারকা হোটেলগুলোতে ইফতার ও ডিনার বুফে অফার নিয়ে এসেছে। ১টি কিনলে ৩টি ফ্রি পেতে পারেন এবং এটি ভিআইপি ব্যাংকিং ডেবিট কার্ড ভিসা সিগনেচার ও মাস্টারকার্ড ব্যবহার করে উপভোগ করা যাবে। এছাড়া ক্রেডিট কার্ড দিয়ে পিওএস পেমেন্ট করলে ২০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।
ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংক পিএলসি ঈদ উপলক্ষে ট্যুরস ও ট্রাভেলস খাতে সর্বোচ্চ ৭০ শতাংশ ডিসকাউন্ট এবং অনলাইন শপিং স্টোরে ২০ শতাংশ ডিসকাউন্ট প্রদান করছে। রমজান মাসজুড়ে ইফতার ও সাহ্রি বুফে বিভিন্ন হোটেলে ১টি কিনলে ৪টি ফ্রি পাওয়া যাবে।
ঢাকা ব্যাংক
ঢাকা ব্যাংক গ্রাহকরা ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার সময় ২০ শতাংশ ছাড় এবং সর্বোচ্চ ১,৫০০ টাকা ডিসকাউন্ট পেতে পারেন। এছাড়া মাস্টারকার্ড দিয়ে ইফতার ও ডিনারে বাই ওয়ান গেট থ্রি অফার উপভোগ করতে পারবেন যেখানে একজনের টাকায় সর্বোচ্চ পাঁচজন ইফতার ও ডিনার করতে পারবেন।
সিটি ব্যাংক
সিটি ব্যাংক গ্রাহকরা আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম ও গোল্ড ক্রেডিট কার্ড দিয়ে প্যান্ডামার্ট এ কেনাকাটায় ১২ শতাংশ ছাড় পেতে পারেন, যা প্রতিবারে ২৫০ টাকা পর্যন্ত সাশ্রয় করবে। এছাড়া, আড়ং থেকে কেনাকাটায় ১০ শতাংশ ছাড় এবং ৫০০ টাকা ক্যাশব্যাকও পাওয়া যাবে।
উপায়
ইউসিবি-উপায় প্রিপেইড কার্ড ব্যবহার করে দেশের ২৫টির বেশি রেস্তোরাঁ এবং বিউটি কেয়ার সার্ভিসএ ১০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট মিলবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন কার্ড দিয়ে ১০-৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে দেশের নানা স্টোরে ঈদ উপলক্ষে। এছাড়া অনলাইন শপিংএ ১০-২০ শতাংশ ছাড়ও পাওয়া যাচ্ছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ
ইসলামী ব্যাংক মাস্টারকার্ডের মাধ্যমে ফ্যাশন ব্র্যান্ড ও লাইফস্টাইল আউটলেটএ ১০-২৫ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করা যাবে।
ইস্টার্ন ব্যাংক
ইবিএল স্কাইব্যাংকিং অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা আইফোন টিভিসহ বিভিন্ন উপহার জিততে পারেন। এছাড়া চালডাল ডটকম ও প্যান্ডামার্ট এ ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আমেরিকান এক্সপ্রেস প্লাটিনাম কার্ড ব্যবহার করে প্যান্ডামার্ট এ ১২ শতাংশ ছাড় এবং বিভিন্ন হোটেলএ ডাইন ফোর পে ওয়ান অফার উপভোগ করার সুযোগ রয়েছে।
মাস্টারকার্ড
মাস্টারকার্ড দিয়ে পেমেন্ট করে গ্রোসারি শপিংএ ছাড় এবং ইলেকট্রনিক ভাউচার পেতে পারেন। এছাড়া, বাই ওয়ান গেট থ্রি অফার দিয়ে ইফতার ও ডিনারও করা যাবে।
লংকাবাংলা ফাইন্যান্স
লংকাবাংলা ক্রেডিট কার্ড ব্যবহার করে আড়ং, অ্যাপেক্স, আর্টিসানসহ নামি ব্র্যান্ড থেকে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া, বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে ৫ লাখের বেশি মার্চেন্ট থেকে সেবা নেওয়ার সুযোগ রয়েছে।