ডিজিএফআই’য়ের সাবেক প্রধানের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ
দ্য প্রেস ডেস্ক
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বৃহস্পতিবার রাতে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়ে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করেছে। ক্যান্টনমেন্ট এলাকার তাঁর বাসায় এই অভিযানটি পরিচালিত হয়।
রোববার দুপুরে, রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, "ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বিরুদ্ধে দুদক একটি অনুসন্ধান চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তার বাসায় অভিযান পরিচালিত হয়, এবং অভিযানে উদ্ধারকৃত টাকা আদালতে পাঠানো হয়েছে।"
এছাড়া, এর আগে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাইফুল আলমের ব্যাংক হিসাব সিজ করেছে। একই সাথে তার স্ত্রী এবং সন্তানদের নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়।