ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঁচ দশমিক সাত মাত্রার কাছাকাছি একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে জানান, নরসিংদীর মাধবদী এলাকায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল শনাক্ত করা হয়েছে।
হঠাৎ কম্পনে রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা–বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে সড়কে জড়ো হন। রাজধানীর বিভিন্ন স্থান থেকে পাওয়া খবর অনুযায়ী, তীব্র কম্পনে প্রায় সব জায়গায় মানুষ নিরাপদ মনে করা খোলা জায়গার দিকে ছুটে যায়।ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
কিছু বাসাবাড়িতে আসবাবপত্র ভেঙে পড়ার ঘটনাও জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।