ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার ঘোষণা’

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে রোববার (১২ অক্টোবর) একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা সোমবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. হাফিজ আল আসাদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮–এর ধারা ৫৪১(১) এবং প্রিজন অ্যাক্ট, ১৮৯৪–এর ধারা ৩(বি) অনুযায়ী, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তরের ‘এমইএস বিল্ডিং নং-৫৪’–কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

বে ভবনটি ঠিক কোন উদ্দেশ্যে সাময়িক কারাগার হিসেবে ব্যবহৃত হবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

All Categories