ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৪০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, সিলেট বিভাগে ৯ জন এবং রংপুর বিভাগে ৩ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় যেসব ১২ জন মারা গেছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৫ জন, ঢাকা উত্তর সিটিতে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭৯ জনের। এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৩৯ হাজার ৬৩১ জন রোগী।
২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।