বুয়েটের স্বীকৃতি: হিট নিয়ন্ত্রণ, নেটওয়ার্ক ও ব্যাটারিতে শীর্ষ পারফরম্যান্সে অপো এ৬ প্রো

তাপ নিঃসরণ, নেটওয়ার্ক স্থিতিশীলতা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্সে শীর্ষ মান নিশ্চিত করার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে অপো এ৬ প্রো। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই স্বীকৃতি প্রযুক্তিগত উৎকর্ষতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার প্রতি অপোর প্রতিশ্রুতিকে আরও একবার তুলে ধরেছে।

বুয়েটের পরীক্ষায় দেখা গেছে, ডিভাইসটির কুলিং সিস্টেম পূর্ববর্তী সংস্করণের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত। এতে ব্যবহৃত হয়েছে ৪,৩০০ বর্গ মিলিমিটার ভিসি ভেপর চেম্বার এবং এক্সপান্ডেড গ্রাফাইট লেয়ার, যা তাপ নিঃসরণের এলাকা ২০ শতাংশের বেশি বাড়িয়েছে। ফলে দীর্ঘ সময় ব্যবহার করলেও ডিভাইসটির তাপমাত্রা সর্বোচ্চ মাত্র ১ ডিগ্রি সেলসিয়াস বাড়ে।

নেটওয়ার্ক স্থিতিশীলতার ক্ষেত্রেও এ৬ প্রো আলাদা বৈশিষ্ট্য নিয়ে এসেছে। এআই ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সিলেকশন প্রযুক্তির মাধ্যমে ভিড়যুক্ত এলাকা বা দুর্বল সিগনালের পরিবেশেও সংযোগ বজায় রাখতে সক্ষম ডিভাইসটি। সিমেট্রিক্যাল লো-ফ্রিকোয়েন্সি গেইন অ্যান্টেনা সিগন্যাল কাভারেজ ও প্যানেট্রেশন আরও শক্তিশালী করেছে। গেমারদের জন্য রয়েছে এআই গেম অ্যান্টেনা ও এআই গেম ব্যাটল অ্যাক্সিলারেশন প্রযুক্তি, যা দুর্বল নেটওয়ার্কেও স্মুথ গেমিং অভিজ্ঞতা দেয়।

ডিভাইসটির অন্যতম আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা সাধারণ ব্যবহারে একবার চার্জে প্রায় তিন দিন পর্যন্ত চলতে পারে। এতে রয়েছে ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, যা দ্রুত চার্জ নিশ্চিত করে। বুয়েট জানিয়েছে, এ৬ প্রো’র ব্যাটারি পাঁচ বছরেরও বেশি সময় উচ্চ সক্ষমতা ধরে রাখতে সক্ষম। এছাড়া রিভার্স চার্জিং সুবিধার মাধ্যমে এটি পোর্টেবল পাওয়ার ব্যাংকের মতোও কাজ করতে পারে।

বুয়েটের অধ্যাপক ড. মাহবুব আলম বলেন, তাপ নিঃসরণ, নেটওয়ার্ক নির্ভরযোগ্যতা ও ব্যাটারি স্থায়িত্ব—এই তিনটি ক্ষেত্রে অপো এ৬ প্রো বাস্তব পরীক্ষায় চমৎকার ফলাফল দেখিয়েছে। ব্যবহারকারীদের কাছে এটি নির্ভরযোগ্য ডিভাইস হিসেবে জায়গা করে নেবে।

অপো বাংলাদেশের অনুমোদিত পরিবেশকের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, বুয়েটের স্বীকৃতি আমাদের জন্য বড় অর্জন। এ৬ প্রো কেবল উন্নত ডিজাইনই নয়, দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করে।

বাজারে আসার পর অপো এ৬ প্রো স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য টেকসই ও নির্ভরযোগ্য একটি বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

All Categories