বড় কোনো সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী

বড় ধরনের কোনো সংকট বা বিপর্যস্ত পরিস্থিতি তৈরি না হলে রমজানের আগেই ফেব্রুয়ারিতে যে নির্বাচন আয়োজনের কথা সরকার বলেছে, সেই নির্বাচনের জন্য বিএনপি সব প্রস্তুতি নিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার দুপুরে কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে রিজভী বলেন, তারেক রহমান গণমানুষের নেতা। তিনি তাঁর মায়ের অসুস্থতার বিষয়টি বিবেচনায় রেখে উপযুক্ত সময়ে এবং নিজের সিদ্ধান্ত অনুযায়ী দেশে ফিরবেন। এটি তাদের পারিবারিক বিষয়।

রিজভী আরও বলেন, নির্বাচনের প্রক্রিয়া চলমান থাকলে সবাই ধানের শীষের পক্ষে কাজ করবে।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

All Categories