বজ্রবৃষ্টির পূর্বাভাস ৩ বিভাগে
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
আজ মঙ্গলবার (১১ মার্চ) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয় দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (১২ মার্চ), রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আগামী ৫ দিনের মধ্যে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।