বিপুলসংখ্যক জামিন দেওয়ায় ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা চাইলেন প্রধান বিচারপতি

বিভিন্ন মামলায় বিপুল পরিমাণ জামিন দেওয়ার ঘটনায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন।

ব‌্যাখ্যা চাওয়া বিচারপতিরা হলেন—বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. জাকির হোসেন।

এর আগে গত ২৩ অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন। আলোচনায় সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চ একদিনে ৮০০ মামলায় জামিন দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নেওয়া এক সদস্য জানান, একদিনে এত বিপুল সংখ্যক মামলার শুনানি ও জামিন দেওয়া বাস্তবে কতটা সম্ভব, তা নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়।

All Categories