আলোকস্বল্পতায় ১০ ওভার আগেই শেষ খেলা, বাংলাদেশ ৪৮৪/৯
বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনের খেলা শেষে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে ৪ উইকেটে ৪২৩ রান নিয়ে মাঠে নামা টাইগাররা দিনের শেষ সেশনে হারিয়েছে আরও ৫ উইকেট। দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪ রান।
বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার পর দিনটিতে খেলার কথা ছিল ৩১.৪ ওভার। তবে মাঠে গড়ায় মাত্র ২০.৪ ওভার। এই সময়ে মুশফিকুর রহিম ফেরেন ১৬৩ রানে, ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেন। নব্বইয়ের ঘরে এসে হতাশ করেন লিটন দাস, আউট হন ৯০ রানে।
শেষ সেশনে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামায় লঙ্কান বোলাররা। মিলন, আসিতা ও থারিন্দু তিনজনই নিয়েছেন ৩টি করে উইকেট।
তৃতীয় দিনের খেলা বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে, সময় এগিয়ে আনা হয়েছে বৃষ্টির জন্য হারানো সময় পুষিয়ে নিতে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫১ ওভারে ৪৮৪/৯ (মুশফিক ১৬৩, নাজমুল ১৪৮, লিটন ৯০; মিলন ৩/৩৮, আসিতা ৩/৯০, থারিন্দু ৩/১৯৬)
২য় দিন শেষে