আজ রাতের আকাশে দেখা যাবে নক্ষত্র বিস্ফোরণ!

প্রায় ৮০ বছর পর আবারওটি করোনা বোরিয়ালিস (T Coronae Borealis) নামের এক নক্ষত্রে বিস্ফোরণ ঘটতে চলেছে। ফলে বৃহস্পতিবার (২৭মার্চ)  রাতে বাংলাদেশের আকাশে বিরল এক মহাজাগতিক দৃশ্য দেখা যেতে পারে। এটি এতটাই উজ্জ্বল হবে যে খালি চোখেই দেখা যাবে এ বিস্ফোরণ বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

এই বিরল মহাজাগতিক ঘটনাঘটবে নর্দান ক্রাউন (Northern Crown) বা করোনা বোরিয়ালিসনক্ষত্রমণ্ডলে অবস্থিত একটি দ্বৈত নক্ষত্রব্যবস্থা—বাইনারি স্টার সিস্টেমে। এখানে দুটি তারা রয়েছে—একটি লাল দৈত্য (Red Giant) এবং একটি সাদা বামন (White Dwarf)। বিজ্ঞানীদের মতে, লাল দৈত্যতারাটি তার বয়সের কারণে প্রসারিত ও শীতল হচ্ছে এবং বিভিন্ন উপাদান নির্গত করছে। সেই উপাদান ধীরেধীরে সংগ্রহ করছে সাদা বামনতারাটি।

একপর্যায়ে ‘নোভা’ নামে পরিচিত সাদা বামন তারায় একটি থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণ ঘটবে।এ বিস্ফোরণের সময় তারাটি হঠাৎকরে কয়েকগুণ উজ্জ্বল হয়ে উঠচে, যাখালি চোখেই কয়েকদিন ধরে রাতের আকাশেদৃশ্যমান থাকবে।

নাসারগডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের নোভা ইভেন্ট বিশেষজ্ঞহাউন্সেল বলেন, "এটি এমন একদৃশ্য, যা এক জীবনেএকবারই দেখা যায়। অনেকউচ্চাকাঙ্ক্ষী বিজ্ঞানীর জন্য এটি একটিস্বপ্নপূরণের মুহূর্ত।"

এই ধরনের বিস্ফোরণ টি করোনা বোরিয়ালিসেএর আগে ১৭৮৭, ১৮৬৬ও ১৯৪৬ সালে ঘটেছিল। সেসময়ও বিস্ফোরণের আলো পৃথিবী থেকে খালি চোখে দেখা গিয়েছিল।বর্তমানে এই তারাটি পৃথিবী থেকে প্রায় ৩ হাজার আলোকবর্ষদূরে অবস্থান করছে।

এসইটিআই ইনস্টিটিউটের বিজ্ঞানী ফ্রাঙ্ক মার্চিস জানিয়েছেন, নক্ষত্রটির উজ্জ্বলতা ২০২৩ সালের মার্চ-এপ্রিলে কমে যাওয়ার পরথেকেই বিজ্ঞানীরা অনুমান করছিলেন যে এটি ২০২৪সালের এপ্রিলের মধ্যে বিস্ফোরিত হতে পারে।

আজকে ররাত তাই হতে পারেবিরল এক মহাজাগতিক অভিজ্ঞতার সাক্ষী। আকাশ পরিষ্কার থাকলে উত্তর-পশ্চিম দিকে তাকিয়ে টিকরোনা বোরিয়ালিসের নোভা বিস্ফোরণের দৃশ্য উপভোগ করার সুযোগ রয়েছে।

All Categories