আদেশ নেই, তবু সরিয়ে ফেলা হয়েছে মিশনে থাকা রাষ্ট্রপতির ছবি
;বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন, কনস্যুলেট ও কূটনীতিকদের অফিস-বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরাতে কোনো আনুষ্ঠানিক লিখিত নির্দেশ জারি করা হয়নি। তবে গত কয়েক মাস ধরে “জিরো পোর্ট্রেট নীতি”— অর্থাৎ কোনো ছবি না রাখার সিদ্ধান্ত—অনুসরণ করে আসছে মিশনগুলো।
রবিবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিদেশে অবস্থানরত এক জ্যেষ্ঠ কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, “সরাসরি কোনো চিঠি আসেনি। তবে ইঙ্গিতটা বোঝার দরকার ছিল।তিনি জানান, ৫ আগস্টের পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামানো হয়েছিল। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মিশনপ্রধানদের নিয়ে একাধিক অনলাইন বৈঠক হয়।
যখন দেখলাম মন্ত্রণালয়ে কোনো ছবি নেই, তখনই সংকেত পরিষ্কার হয়ে যায়। তাই রাষ্ট্রপতির ছবিও কয়েক মাস আগেই সরানো হয়,” বলেন ওই কূটনীতিক;তার ধারণা, অধিকাংশ মিশন তখন থেকেই একই ‘জিরো পোর্ট্রেট নীতি’ মেনে চলছে।