২২, ২৪ জুলাইয়ের পরীক্ষা হবে একইদিনে: শিক্ষা উপদেষ্টা

২২ ও ২৪ জুলাইয়ের  স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা একই দিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
তিনি বলেন, "২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিন বিকেলে অনুষ্ঠিত হবে।"
শিক্ষা উপদেষ্টা জানান, দুই পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
২২ জুলাই রসায়ন ২য় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, ইতিহাস ২য় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল।
২৪ জুলাই অর্থনীতি ১ম পত্র এবং প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্র পরীক্ষা নেওয়ার কথা ছিল।

 

All Categories