১৩ নভেম্বর ঘিরে প্যাট্রোলিং বাড়ানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ১৩ নভেম্বরকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কেপিআই এলাকাগুলোতে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পাশাপাশি যেখানে–সেখানে খোলা তেল বিক্রি নিষিদ্ধসহ বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামী ১৩ নভেম্বর ঘিরে আমাদের বিশেষ কার্যক্রম চলছে। সন্দেহভাজন কাউকে দেখলেই পুলিশকে জানাতে হবে এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচন ঘিরে আমাদের প্রস্তুতি এখন পর্যন্ত সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে একটি মহড়া (ড্রিল) দেওয়ার পরিকল্পনাও আছে।

All Categories