রিজভীর নির্দেশ: প্রবাসী বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান
ইউরোপ ও ইতালি সফর শেষে দেশে ফেরার সময় রোমের আন্তর্জাতিক লিওনার্দো দা ভিঞ্চি (ফিয়ামিসিনো) বিমানবন্দরে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক। এসময় ইতালি বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুশল বিনিময়ের পাশাপাশি রুহুল কবির রিজভী প্রবাসী বিএনপি নেতাকর্মীদের দলের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে স্ব স্ব অবস্থান থেকে দলীয় কর্মকাণ্ড আরও বেগবান ও গতিশীল করার দিকনির্দেশনা দেন।
বিদায় মুহূর্তে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ তৌহিদ কাদের, রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ইতালি যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ ইতালি বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকেরা।
নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় ও বিদায় পর্ব শেষে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রোম ত্যাগ করেন।