প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন। এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সফরে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটা এবং বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জাপান সফর। সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরের অন্যতম লক্ষ্য হলো দুই দেশের সম্পর্ক আরও জোরদার করা।
এর আগে, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণপত্র প্রদান করেন।
চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।