কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ছেলের হত্যার বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করবে পুলিশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় দুপুরে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন হবে।
কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে হত্যার পুরো ঘটনাসহ বিস্তারিত তুলে ধরা হবে।