বিএনপি নির্বাচনী রোডম্যাপ চাইলেও অন্তবর্তী সরকার নিশ্চুপ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এ মাসের (মার্চ) মধ্যেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অন্যথায়, সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবাররাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বচনের কথা বলছেন, তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। কারণ তারা জাতীয় নির্বচনে নিজেদের অবস্থান নিয় ভয় পান। তিনি প্রশ্ন রাখেন, ২৪ এর আন্দোলন তো স্থানীয় নির্বাচননের দাবিতে হয়নি। তা বিষয়টি বিবেচনা করে সবাইকে কথা বলা উচিত।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জাতীয় ঐক্যমত্য হলে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন। এজন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে।
শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সম সাময়িক ইস্যুতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নির্বাচনের তারিখ ঘোষণার দাবির বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি হয়তো নির্দিষ্ট ডেট চাচ্ছে নির্বাচনের। সরকার নির্বাচনের রোডম্যাপ আগেই দিয়েছে। হয় এ বছরের ডিসেম্বর, অথবা আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হবে।’
তিনি আরও বলেন, ‘পিরোজপুরের ডিসি অফিস দ্বারা পাঁচটি বাস রিক্যুইজিশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের পরিবারের অনুরোধে ডিসি তাদের সহায়তা করেন। কিন্তু ডিসি অফিস বা সরকার কোনো খরচ বহন করেনি।’